ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে শান্তি ও নিরাপত্তা রক্ষায় জামায়াতের সতর্ক অবস্থান

blank

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্যের আশঙ্কায় ভোর থেকেই কিশোরগঞ্জ শহরে সতর্ক অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নেন।

সকাল থেকেই পুরান থানা এলাকা, সদর হাসপাতাল বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনের এলাকায় জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল সাড়ে ৭টার দিকে জেলা জামায়াতের আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।

তারা বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ স্লোগান দেন এবং এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে রয়েছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।”

জামায়াতের এই সতর্ক অবস্থান স্থানীয়দের মধ্যে নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিয়েছে। দলটির পক্ষ থেকে সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কিশোরগঞ্জে শান্তি ও নিরাপত্তা রক্ষায় জামায়াতের সতর্ক অবস্থান

প্রকাশের সময় : ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫