ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

blank

নাটোরের বড়াইগ্রামে তাবাসুম স্পেশাল ও দেশ ট্রাভেলসের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসুম স্পেশাল পরিবহনের বাসটি ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। অন্যদিকে, দেশ ট্রাভেলসের বাসটি নাটোর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

জনপ্রিয় খবর
blank

বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

প্রকাশের সময় : এক ঘন্টা আগে