নীলফামারীতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী কর্মকর্তা ও ফোর্সের টান আউট ও পোশাকের পরিষ্কার-পরিচ্ছন্নতার ভিত্তিতে জিএস মার্ক প্রদান করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স নীলফামারীর আরআই মোঃ মোফাজ্জল হোসেন সরকার।
প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন করেন। এরপর পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত কিট প্যারেডের কিট সামগ্রী পরিদর্শন করেন।
কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কিট সামগ্রী যথাযথভাবে ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন পুলিশ সুপার। যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট অফিস থেকে তা সংগ্রহেরও নির্দেশনা দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলায় অংশগ্রহণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল); এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 


















