চলনবিল মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের বিশেষ সভা সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় দৈনিক চলনবিল প্রবাহ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চলনবিল মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান খোন্দকার আবুল কাসেম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন রিপন, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক, পরিচালক সিরাজুল ইসলাম নান্নু, হাবিবুর রহমান, এস এম শাহিন মাহমুদ, মির্জা রাকিবুল হাসান, তোজাম্মেল হক, বেলাল হোসেন ও ফারুক সরকার।
সভায় দৈনিক চলনবিল প্রবাহ-এর মিডিয়া ভুক্তির চলমান কার্যক্রম, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব, মিডিয়া ভুক্তি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আগামী তিন মাসের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট ও কর্মপরিকল্পনা প্রণয়ন, কার্যালয়ের ঠিকানা পরিবর্তন এবং প্রতিষ্ঠানের নীতিমালা চূড়ান্তকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় আরজেএসসি নিবন্ধন সম্পন্ন হওয়ায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান খোন্দকার আবুল কাসেম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন রিপন ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হককে পরিচালনা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় দৈনিক চলনবিল প্রবাহকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি এর কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক 

















