ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে তিনজন আটক, উদ্ধার ডাকাতির সরঞ্জাম

blank

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের একটি বিশেষ টহল দল। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাটা, কাউয়াতলীর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ (৩৫), তাঁর পিতা মৃত লুৎফর রহমান; মো. হাসান (৩২), তাঁর পিতা মো. ভুট্টু কসাই; এবং মো. সজীব দেওয়ান (২৮), তাঁর পিতা মৃত সামাদ দেওয়ান। তাঁদের সবার বাড়ি নওগাঁ সদর থানা এলাকার আনন্দনগর ও উকিলপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ওই এলাকায় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিতে একত্রিত হন। এ সময় জেলা পুলিশের একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অভিযানে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাস, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাঁরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। এ ছাড়া বৈদ্যুতিক লাইন, মিটার ও তার কাটার কাজে তাঁদের দক্ষতা রয়েছে বলে জানানো হয়েছে।

অভিযান চলাকালে তাঁদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় খবর
blank

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে তিনজন আটক, উদ্ধার ডাকাতির সরঞ্জাম

প্রকাশের সময় : ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬