ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

blank

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম পাশের খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। সন্ধ্যায় মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, আকরামকে মারুফের বাড়িতে ডেকে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার পরও মারুফ বাড়িতেই অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত মারুফ ওই গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

নিহত আকরামের বাবা আব্দুর রহিম বলেন, তাঁর ছেলেকে কেন ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং কেন হত্যা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযুক্ত মারুফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো সহিংসতা সৃষ্টি না হয়, সে জন্য কোনাগাঁতী গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর
blank

পাবনায় অস্ত্র ব্যবসার অভিযোগে চারজন গ্রেপ্তার

সিরাজগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : এক ঘন্টা আগে