ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শিশু অপহরণকারী আটক

blank

রাজধানীর গ্রীণরোড এলাকা থেকে রণি (৩৮) নামের এক শিশু অপহরণকারীকে আটক করেছে জনতা। 

শনিবার (৮ নভেম্বর) গ্রীন রোডের ল্যাব এইড হাসপাতালের পূর্ব এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পথচারী জানায়, পেশাগত কাজে কাগজপত্র ফটোকপি করার জন্য স্থানীয় এক ব্যক্তি ল্যাব এইডের পূর্ব পার্শ্বে তার সাইকেল থামিয়ে দোকানে যায়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা রণি সাইকেলটির তালা ভেঙ্গে নিয়ে যেতে থাকে। রাস্তার পাশে থাকা অন্য ব্যক্তিদের সন্দেহ হলে দৌড়ে গিয়ে তারা তাকে আটক করে। জনরোষ লক্ষ্য করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ গিয়ে তাকে রক্ষা করে আইনি ব্যবস্থা গ্রহণ করে। সাইকেল চুরিতে আটক হলেও জাতীয় পরিচয়পত্রের তথ্যানুযায়ী লালবাগ থানায় তার তার নামে আরও একটি অপহরণ মামলা পাওয়া যায়।

ধৃত রণির গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার মুসাপুর গ্রামে। তার পিতার নাম মোঃ শফিক। সে রাজধানীর লালবাগে বড় ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। তবে গত ১৯ দিন যাবৎ কাজের সন্ধানে আছে। ঢাকায় কাজ না পেয়ে বেকারত্বের ফল হিসেবে সে চুরি করেছে বলে জানায়।

স্থানীয়দের অভিযোগ, অবাধ মাদক সরবরাহ, বেকারত্ব ও আইন-শৃঙ্খলার অবনতির কারণে সম্প্রতি এ এলাকায় অপরাধ প্রবণতা বাড়ছে।

blank

ঢাকায় কলাপাড়াবাসীর মিলনমেলা: মোশাররফ হোসেন এমপিকে সংবর্ধনা

রাজধানীতে শিশু অপহরণকারী আটক

প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫