ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের জন্য, মানুষের পাশে—সেফার মতবিনিময় ও গেট টুগেদার অনুষ্ঠিত

blank

‘মানুষের জন্য, মানুষের পাশে’—এই প্রত্যয়কে সামনে রেখে মানবিক সংগঠন CEFA (Collective Efforts For Advancement)-এর উদ্যোগে মতবিনিময় ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ADUST) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিছু উদ্যোগ কেবল একটি সংগঠনের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সময়ের সঙ্গে তা মানুষের ভালোবাসা, আস্থা ও আশার জায়গায় পরিণত হয়। CEFA তেমনই একটি মানবিক প্রয়াস। সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

বক্তারা CEFA-এর উদ্যোগ, উদ্দেশ্য, নিরলস প্রচেষ্টা ও বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। সংগঠনের পথচলায় সাবেক সচিব সাইদুর রহমানের আন্তরিকতা, নিষ্ঠা ও অগ্রণী ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে সংগঠনকে এগিয়ে নিতে নেপথ্যে ও প্রকাশ্যে সহযোগিতা করে আসা সব সদস্য, শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে চলনবিল অঞ্চলের বহু গুণী, কৃতী ও আলোকিত মানুষের উপস্থিতি বিশেষভাবে প্রশংসিত হয়। বক্তারা বলেন, একটি এলাকার প্রকৃত সম্পদ শুধু তার মাটি, নদী কিংবা প্রাকৃতিক সৌন্দর্য নয়; সেই এলাকার সবচেয়ে বড় সম্পদ হলো তার মানুষ। বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ও সমাজে অবদান রাখা এসব মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্মিলিত উদ্যোগ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে একজন রিকশাচালকের মেধাবী সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তাদের শিক্ষাজীবন ও সম্ভাবনার কথা জানতে পেরে CEFA তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নেয়। বিষয়টি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। বক্তারা বলেন, শুধু অসহায় মানুষের কষ্টের কথা শুনে সহানুভূতি প্রকাশ নয়, বরং প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। একটি সম্ভাবনাময় জীবনকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মধ্যেই একটি মানবিক সংগঠনের সার্থকতা নিহিত।

blank

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, CEFA ভবিষ্যতে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও বিস্তৃতভাবে দাঁড়াবে। এলাকার গুণী ও কৃতী মানুষদের সঙ্গে নিয়ে সংগঠনটি মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CEFA-এর সভাপতি সাজেদুর রহমান, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অবসরপ্রাত অধ্যাপক হাসানুজ্জামান, সাবেক সচিব সাইদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল হাসান, বসুন্ধরা গ্রুপের জিএম আব্দুস সালাম, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী গোলাম মোস্তফা, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী শিবলি নুমানী সোহেল, মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপনসহ CEFA-এর বিভিন্ন পর্যায়ের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।

মতবিনিময় পর্বে উপস্থিত ব্যক্তিরা নিজেদের জীবনের সংগ্রাম, সাফল্য, ত্যাগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এতে পারস্পরিক পরিচয় ও সম্পর্ক আরও গভীর হয় এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সব মিলিয়ে আনন্দ, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতার আবহে CEFA পরিবারের সদস্যদের নিয়ে একটি প্রাণবন্ত গেট টুগেদার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘মানুষের জন্য, মানুষের পাশে’—CEFA-এর এই মানবিক পথচলা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ১৬ মিনিট আগে