ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬-এর জন্য মনোনীত হলেন প্রযুক্তি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন

blank

তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ও সাবেক সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন।

তিনি দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘লিংকটেক আইটি ও ইন্টারনেট’-এর প্রতিষ্ঠাতা (ফাউন্ডার) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি প্রান্তিক ও জাতীয় পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি খাতে কার্যকর ভূমিকা রেখে আসছে। বিশেষ করে করোনা মহামারির চরম প্রতিকূল পরিস্থিতিতেও সহকর্মীদের সঙ্গে নিয়ে নিরবচ্ছিন্ন সেবা পরিচালনা এবং দূরদর্শী ব্যবসায়িক সিদ্ধান্তের কারণে প্রযুক্তি মহলে প্রশংসিত হন তিনি।

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে সাফল্যের পাশাপাশি ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন সাতক্ষীরা জেলাকে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে নিতে বেশ কিছু উদ্ভাবনী পাইলট প্রকল্প বাস্তবায়ন করছেন। শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে তাঁর হাত ধরে যুক্ত হচ্ছে আধুনিক ‘WEB INFLEX স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট সিস্টেম’। এ ছাড়া সনাতন পদ্ধতির নির্ভরতা কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বহুনির্বাচনী বা ওএমআর খাতা মূল্যায়নে শিক্ষকদের কায়িক শ্রম ও সময় বাঁচাতে তিনি উদ্যোগ নিয়েছেন ‘OMR GO’ প্রযুক্তির, যা দ্রুত ও নির্ভুল ফলাফল তৈরিতে কাজ করবে।

blank

একই সঙ্গে স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূরীকরণেও তিনি বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। WEB INFLEX-এর মাধ্যমে তরুণ প্রজন্মকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এআই অটোমেশনসহ (AI Automation) সমসাময়িক আধুনিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন কোর্সে প্রশিক্ষিত করে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করছেন তিনি। সাতক্ষীরা জেলাকে একটি মডেল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক জেলা হিসেবে গড়ে তুলতেই তাঁর এই বহুমুখী উদ্যোগ।

আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে ব্যবসায়ী, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা জানানো হবে।

প্রযুক্তি খাতের পাশাপাশি সমাজসেবায় সক্রিয় ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভনের এই স্বীকৃতি সাতক্ষীরার তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় খবর
blank

চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬-এর জন্য মনোনীত হলেন প্রযুক্তি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন

প্রকাশের সময় : এক ঘন্টা আগে