ঢাকা রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

blank

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ধামইরহাট আঞ্চলিক মহাসড়কে কালাপুর ডাবল ব্রিজ এলাকার একটি খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়রা খালে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তি মারা গিয়েছিলেন।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পত্নীতলায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫