ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে বহিরাগতকে মেনে নেওয়া হবে না: এমপি রুমা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 25
blank

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না। এ এলাকায় বহিরাগতদের কোনো আস্তানা গড়ে উঠতেও দেওয়া হবে না।

শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফা সুলতানা রুমা বলেন, চাটমোহরেই তার জন্ম ও বেড়ে ওঠা এবং মৃত্যুর পরও এখানেই তার কবর হবে। তাই এলাকার স্বার্থে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিল। তার পক্ষে দিন-রাত পরিশ্রম করে প্রায় ২০ হাজার ভোট এনে দিলেও তিনি সংসদ সদস্য হতে পারেননি। বর্তমানে তিনি দলকে বিভক্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন রুমা।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে গত তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন তিনি। এখন থেকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতির খবর নিয়মিত ফেসবুকে প্রকাশ করবেন। পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সহযোগিতার প্রয়োজন হলে এলাকাবাসী যেন তার কাছে আসেন।

সমাবেশের প্রধান বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ বলেন, সংসদ সদস্য হিসেবে আরিফা সুলতানা রুমা এলাকার উন্নয়নের দায়িত্ব দেখবেন, আর তিনি সাংগঠনিক বিষয়গুলো দেখবেন। এ এলাকায় কোনো বহিরাগত যাতে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বড় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চাটমোহর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চাটমোহরে বহিরাগতকে মেনে নেওয়া হবে না: এমপি রুমা

প্রকাশের সময় : ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬