ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ

blank

নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটির ইকোনমিক ইমপাওয়ারমেন্ট  প্রকল্পের আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবিকা উন্নয়নে বিভিন্ন উপকরণ ও সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২১ জন অস্বচ্ছল ও অসহায় মানুষের মধ্যে সিএনজি, ব্যাটারিচালিত তিন চাকার যান ও গম ভাঙানোর যন্ত্র বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে শতবর্ষী ১১ জন নারী-পুরুষের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সরকারি অনুদানের চেক দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। পরে তিনি সুবিধাভোগীদের হাতে এসব উপকরণ ও অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে কাতার চ্যারিটির প্রতিনিধি ও গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আলমাছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগী ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুবিধাভোগী উদ্যোক্তা শাহারা বেগম, সালমা আক্তার, মুক্তার হোসেন ও শাহীন আলম নিজেদের জীবনের নানা প্রতিকূলতা ও অসহায়ত্বের কথা তুলে ধরে বক্তব্য দেন। তারা সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, “বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ কাতার। সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের এ ধরনের সহযোগিতা সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের হাতে জীবিকা নির্বাহের উপকরণ তুলে দেওয়া হলে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

প্রকাশের সময় : ৩৭ মিনিট আগে