ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সার বিতরণে বিশৃঙ্খলা: কুড়িগ্রামের এক কৃষি কর্মকর্তাকে বদলি

blank

কুড়িগ্রামে সার সরবরাহ ও বিতরণ নিয়ে একের পর এক অভিযোগ এবং কৃষকদের ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। গত সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা আদেশটি জারি হয়। মঙ্গলবার সকালে এর অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবদুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাঁকে বুধবার বিকেলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে বৃহস্পতিবার দুপুর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন। বদলির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

এদিকে চলতি মৌসুমে কুড়িগ্রামে সার সরবরাহ ও বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন এলাকায় সার না পাওয়া, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি এবং বিতরণ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠে। এসব ঘটনায় কৃষকদের ভোগান্তির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

blank

যোগেন্দ্রনগর ক্রীড়া সংঘকে রাশেদ-নিলু ফাউন্ডেশনের ২০ হাজার টাকার অনুদান

সার বিতরণে বিশৃঙ্খলা: কুড়িগ্রামের এক কৃষি কর্মকর্তাকে বদলি

প্রকাশের সময় : ৫৫ মিনিট আগে