ঢাকা রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত

blank

নাটোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। 

‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এবং জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে নিয়মিত ভর্তুকি, প্রণোদনা প্রদানসহ সার ও ডিজেল এবং সকল উপকরণ সহজলভ্য করেছে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে। সরকার গবেষণা করে নতুন নতুন জাতের বিভিন্ন বীজ উদ্ভাবনে গৃহীত পদক্ষেপ গ্রহণ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর নবাব সিরজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মেলায় এবার জেলার কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে প্লান ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্ণার, পুষ্টি গ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তাসহ ২১টি স্টল প্রদর্শিত হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নাটোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫