ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জুনিয়র হকি শুরু, মাঠে নামছে বাংলাদেশ

blank

ভারতের তামিলনাডুতে গতকাল শুরু হয়েছে বিশ্বকাপ জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি। এরই মধ্যে বিভিন্ন গ্রুপের পাঁচটি ম্যাচ হয়ে গেছে। ২৪টি দল ৬ গ্রুপে লড়াই করছে। 

‘এফ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া। আজ বিকাল ৪টায় খেলা শুরু হবে। ‘এফ’ গ্রুপের খেলা শুরু হবে দক্ষিণ কোরিয়া-ফ্রান্স প্রথম খেলায়। দ্বিতীয় খেলায় সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ হকির ইতিহাসে এবারই প্রথম কোনো বিশ্বকাপে খেলছে। বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন আজ।

গত ডিসেম্বরে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও পাঁচ-ছয় মাস প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। অলস সময় কেটে গেছে। বছরের শেষ দিকে এসে কয়েক মাসের প্রস্তুতি আর ভারতে গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। এটাই প্রস্তুতি। চিলির বিপক্ষে জিতেছে এবং সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতেছে। এই দুটো ম্যাচই বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে।

চেন্নাই এবং মাদুরাই শহরে খেলা হবে। বাংলাদেশ খেলবে চেন্নাইয়ে মেয়র রামকৃষ্ণ হকি স্টেডিয়ামে। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। এর পরের সেরা দ্বিতীয় রানার্সআপ দল সেরা ৪টা এবং সেরা ৪টা তৃতীয় দল ৯-১৬তম স্থানের জন্য খেলবে।

বাংলাদেশের অধিনায়ক সামিন বলেছেন, ‘আমরা প্রথম বার খেলতে এসেছি। প্রতিযোগিতামূলক খেলা খেলতে চাই।’

কোরিয়া বলেছে, তারা অতীত ভুলে সামনের দিকে এগোতে চান। ফ্রান্সের অধিনায়ক গ্যাপার্ড জানিয়েছেন, তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসেছেন, তাই বলে বাংলাদেশকে খাটো করেও দেখছে না।

প্রথম বারের মতো কঠিন আসরে স্বপ্ন নিয়ে গেছে বাংলাদেশ, যতদূর ভালো খেলা যায়। আজ অস্ট্রেলিয়া ছাড়াও আগামীকাল সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া এবং ২ ডিসেম্বর বিকালে ফ্রান্সের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।

blank

রাণীনগরে বোরো ধানের সোনালী হাতছানি: শেষ মুহূর্তে ‘পাতা মরা’ রোগে কৃষকের দুশ্চিন্তা

বিশ্বকাপ জুনিয়র হকি শুরু, মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫