ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

blank

গোপালগঞ্জে পুলিশের একটি টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে রোববার একই ঘটনায় গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

মিছিলটি দেখে ওই এলাকায় টহলরত পুলিশের একটি দল অংশগ্রহণকারীদের থামানোর চেষ্টা করে। এ সময় মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আকস্মিক হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। এতে মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর
blank

ইশরাকের অভিযান চালানো সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

প্রকাশের সময় : ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬