ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিন বাড়িতে ভাঙচুর-লুটপাট

blank

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননা ও ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উপজেলার সদর ইউনিয়নের চক করিম হিন্দুপাড়ায় তিনটি পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে উত্তেজিত লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চক করিম হিন্দুপাড়ার বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্তের (২২) বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে কনটেন্ট বা ভিডিও তৈরির অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে উত্তেজিত একদল লোক সংঘবদ্ধ হয়ে ওই পাড়ার কয়েকটি বসতবাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী সৌরভের কাকা জগদীশ চন্দ্র জানান, মাগরিবের নামাজের পরপরই হঠাৎ একদল লোক এসে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে হামলাকারীদের কাউকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

হামলায় ক্ষতিগ্রস্ত দীনেশ চন্দ্র মহন্ত অভিযোগ করে বলেন, একদল লোক হঠাৎ তাঁদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করা হয় এবং তিনটি ছাগলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো গোষ্ঠী উত্তেজনা সৃষ্টি করতে না পারে, সে জন্য এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর
blank

ফেনী থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, প্রথম দিনেই এক ঘণ্টা বিলম্ব

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিন বাড়িতে ভাঙচুর-লুটপাট

প্রকাশের সময় : ৪৩ মিনিট আগে