ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃষি উপকরণ ও সবজির চারা বিতরণ

blank

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ফ্রেন্ডশিপের ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিআইডিপি) প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃষি উপকরণ, শাকসবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে চর ব্রহ্মত্তর এলাকার ছয়জন সুবিধাভোগীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এ সময় ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুন, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মধ্যে বেগুন, মরিচ, পেঁপে ও টমেটোর চারা, কলমি ও নাপা শাকের বীজ, ঢেঁড়শের বীজ, ভার্মিকম্পোস্ট বা জৈব সার, স্প্রে মেশিন, কোদাল এবং পানি দেওয়ার ঝাঁঝরি বিতরণ করা হয়।

blank

কৃষি উপকরণ, বীজ ও চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দৃষ্টিপ্রতিবন্ধী কমলা বেগম। পেঁপে ও টমেটোর চারা এবং স্প্রে মেশিন হাতে পেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী লোকমান হোসেন বলেন, “এই চারা ও সরঞ্জামগুলো আমার নিজের আঙিনায় চাষাবাদে অনেক বড় সহায়তা হবে।”

অন্যদিকে, কোদাল, পানি দেওয়ার ঝাঁঝরি, ভার্মিকম্পোস্ট সার ও বিভিন্ন ধরনের চারাগাছ পেয়ে সন্তোষ প্রকাশ করেন বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তি এসমোতারা খাতুন।

এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুন আশা প্রকাশ করেন, এ সহায়তার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা বাড়ির আঙিনায় কিংবা ছোট পরিসরে শাকসবজি চাষ করতে পারবেন। এর মাধ্যমে তাঁরা নিজেদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবেও কিছুটা লাভবান হতে পারবেন।

জনপ্রিয় খবর

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃষি উপকরণ ও সবজির চারা বিতরণ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে