ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফজরের আজান দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত মোয়াজ্জিন

blank

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মসজিদের এক মোয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত মোয়াজ্জিনের নাম সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে সৈয়দ ইসলাম মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন। আজান চলার সময় হঠাৎ তাঁর কণ্ঠ থেমে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা মসজিদে গিয়ে মেঝেতে সৈয়দ ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, আহত মোয়াজ্জিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে পুলিশ প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। আহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

গঙ্গা চুক্তি নবায়নসহ পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবি নদী বাঁচাও আন্দোলনের

ফজরের আজান দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত মোয়াজ্জিন

প্রকাশের সময় : ০২:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬