ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সফরে কড়া নিরাপত্তা, সময়মতো স্টেডিয়ামে ঢুকতে পারবেন তো সব দর্শক?

blank

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপের ফাইনাল দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে ম্যাচটিকে ‘ন্যাশনাল স্পেশাল সিকিউরিটি ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে মার্কিন কর্তৃপক্ষ। ফলে স্টেডিয়ামজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

কঠোর নিরাপত্তা তল্লাশির কারণে ম্যাচ শুরুর আগেই ৮২ হাজার ৫০০ টিকিটধারী দর্শকের সবাই সময়মতো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। স্টেডিয়ামে প্রবেশের আগে প্রত্যেক দর্শকের শরীর ও বহন করা ব্যাগ আলাদাভাবে তল্লাশি করছে মার্কিন সিক্রেট সার্ভিস।

দ্য গার্ডিয়ান–কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা জানান, দর্শকদের বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। ম্যাচ শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকেই আকাশপথে হেলিকপ্টার টহলসহ হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টা থেকেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান। সকাল ৯টায় গেট খোলার সময় অপেক্ষমাণ মানুষের সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছে যায়। স্টাফদের জন্য নির্ধারিত একমাত্র প্রবেশপথে মাত্র দুজন কর্মকর্তা অ্যাক্রেডিটেশন পাস যাচাই করায় প্রবেশ প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়ে। এরপর ছয়টি এয়ারপোর্ট-স্টাইল স্ক্যানার অতিক্রম করে আবারও ব্যক্তিগত তল্লাশির জন্য আলাদা লাইনে দাঁড়াতে হচ্ছে।

সূচি অনুযায়ী, ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সরকারি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এ করে মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছাবেন। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফিও তুলে দেওয়ার কথা রয়েছে তার।

জনপ্রিয় খবর
blank

যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের সফরে কড়া নিরাপত্তা, সময়মতো স্টেডিয়ামে ঢুকতে পারবেন তো সব দর্শক?

প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে