ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবারের পাশে পল্লী বিদ্যুৎ সমিতি, বিতরণ করা হলো ত্রাণসামগ্রী

blank

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, বরকল ও বরমা ইউনিয়নের ৫০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দনাইশ জোনাল অফিস।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মোহাম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মুহাম্মদ আযম, সমিতি বোর্ডের সচিব মোহাম্মদ সেলিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, এজিএম ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকটে থাকা ৫০০ পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, শুধু চন্দনাইশ নয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের অন্যান্য এলাকাতেও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, চিড়া, চিনি, বিস্কুট, সাবান, মোমবাতি, বিশুদ্ধ পানি, লাইটার, ব্যাগসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

স্থানীয় বাসিন্দারা বলেন, বন্যার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়তা করবে।

জনপ্রিয় খবর
blank

নাটোরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়  

চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবারের পাশে পল্লী বিদ্যুৎ সমিতি, বিতরণ করা হলো ত্রাণসামগ্রী

প্রকাশের সময় : ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬