ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে গেলেন এনসিপি নেতারা

blank

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান তারা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান।

সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে হাসপাতালকে থেকে বের হয়ে গণমাধ্যমে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা চলছে। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সজ্ঞান ও সজাগ আছেন। ডাক্তার ও নার্সদের নির্দেশনা ফলো করতে পারছেন। সবার কাছে তার জন্য দোয়ার আবেদন থাকবে।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ বলেন , খালেদা জিয়া চিকিৎসা করাতে গিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের চাওয়া― তিনি যেন হাসিনার ফাঁসি দেখতে পারেন, সেই দোয়া করবেন।

এদিকে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, আগের মতোই আছে। তবে তিনি ডাক্তারদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। তাই এখন আমাদের করণীয় শুধু দোয়া করা।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। প্রায় ৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীর গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

জনপ্রিয় খবর
blank

পাহাড়ায় কালো বিড়াল

খালেদা জিয়াকে দেখতে গেলেন এনসিপি নেতারা

প্রকাশের সময় : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫