ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁতার জানলে জীবন রক্ষা সহজ হয়, শিশু-কিশোরদের সাঁতারে দক্ষ করে গড়ে তুলতে হবে

blank

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় নাটোরের গুরুদাসপুরে সাঁতার প্রতিযোগিতা ও অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পুকুরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। শিশু-কিশোর বয়সেই সাঁতারে দক্ষতা অর্জন করলে পানিতে ডুবে যাওয়ার মতো অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।”
blank

তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুজ্জামান এবং সোনালী ব্যাংক পিএলসি, গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান।

blank

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার, নাটোর রাকিবুল হাসান এছামী। তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ চালু করা গেলে একদিকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে, অন্যদিকে পানিতে ডুবে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

blank

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন মোঃ আরিফুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান পিন্টু, মোঃ শিপন প্রামাণিক, মোঃ মনিরুজ্জামান রিকো, মোঃ মিল্টন হোসেন ও মোঃ রফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফ হোসেন।

অনুষ্ঠানটির আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, নাটোর এবং সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, গুরুদাসপুর, নাটোর।

জনপ্রিয় খবর
blank

জনগণ থেকে সরকারপ্রধানকে বিচ্ছিন্ন না করতে এসএসএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সাঁতার জানলে জীবন রক্ষা সহজ হয়, শিশু-কিশোরদের সাঁতারে দক্ষ করে গড়ে তুলতে হবে

প্রকাশের সময় : ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬