ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে পিটিয়ে আসামি ছিনিয়ে নিলো স্বজনরা

blank

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশকে ‘ডাকাত’ বলে চিৎকার করে স্বজনদের সহায়তায় তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আসামিপক্ষের হামলায় এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টা পর রাতভর অভিযান চালিয়ে ওই আসামি ও তার ছেলেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে হাকিম তালুকদার (৪৩) ও তার ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেন্দিগঞ্জ থানার এসআই মো. রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল চরমহিষা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বসতবাড়ির পশ্চিম পাশের একটি বাগান থেকে ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবাসহ হাকিম তালুকদারকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটকের পর হাকিম নিজেকে রক্ষা করতে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্ত্রী, বড় ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় হাকিমকে নিয়ে চলে যান।

এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত কনস্টেবল রাসেলকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন এসআই আজাদ, কনস্টেবল ফিরোজ মোল্লা ও কনস্টেবল রায়হান।

পুলিশ জানায়, আসামিকে ছিনিয়ে নেওয়ার পরপরই অতিরিক্ত ফোর্স নিয়ে এলাকা ঘিরে অভিযান শুরু করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সোয়া ৮টার দিকে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালিয়ে হাকিম তালুকদার ও তার ছেলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হাকিমের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা-পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেছে। এর একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটি সরকারি কাজে বাধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে দায়ের করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, পুলিশ সদস্যদের ‘ডাকাত’ বলে অপপ্রচার চালিয়ে পরিকল্পিতভাবে হামলা ও আসামি ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঘটনায় জড়িত মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

blank

আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল

পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে পিটিয়ে আসামি ছিনিয়ে নিলো স্বজনরা

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে