ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল

blank

ঢাকার পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিননামা জমা দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিননামা জমা দেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্য।

প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, গাজী নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই তিনি রোববার আদালতে জামিননামা জমা দেন।

গত ২১ জুলাই গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, একটি কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহের জেরে ওবায়দুরকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।

মামলায় গাজী নজরুল ইসলাম (৭৪) ছাড়াও আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)কে আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার রোজগার্ডেন টাওয়ারে তাঁর বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগনির সম্পর্ক তৈরি হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওবায়দুরের দাবি, বিষয়টি জানতে পেরে তিনি পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে