ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা বয়কটের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, বিপিএল ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 73
blank

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বিপিএলের ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির পরিচালকের পদত্যাগ না করা পর্যন্ত মাঠে না ফেরার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ক্রিকেটাররা। যার ফলে অনিশ্চয়তায় পড়েছে বিপিএলের ঢাকা পর্ব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিরপুরের প্রথম ম্যাচ খেলতে এখনো মাঠে আসেনি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা।

সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ ঢাকায় শুরু হওয়ার কথা বিপিএল। মিরপুরে দুপুর ১টায় মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নাজমুল ইস্যুতে বিপিএলের ঢাকা পর্বের শুরু এখন অনিশ্চয়তায় পড়েছে।

এদিকে আজ সকালে কোয়াব সভাপতির ঘোষণার পরিপ্রেক্ষিতেই বিসিবি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নাজমুলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ও ৪৮ ঘণ্টার মধ্যে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছে। ২০২৬ বিপিএলের শেষটা যেন ভালোভাবে হয়, বিসিবি তাই শাস্তির ব্যবস্থা নিচ্ছে বিসিবি।

এর আগে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে।

এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে-এই প্রশ্ন তুলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

আজ বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিঠুন।

blank

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতি: ১৩ ডাকাত গ্রেপ্তার, কোটি টাকার সরঞ্জাম উদ্ধার

খেলা বয়কটের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, বিপিএল ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬