ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার

blank

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় তিনজন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাণীনগর থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ফেরদৌস সরদার (৩০), পিতা মো. জামাল সরদার। তিনি রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো গত ২৩ অক্টোবর রাতে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

পরে ফেরদৌস তাঁর নিকটাত্মীয়দের সহযোগিতা এবং রাণীনগর থানা-পুলিশের সহায়তায় চুরির ঘটনার অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে তিনজন সন্দেহভাজন চোরকে শনাক্ত করা হয়। পরে রাণীনগর থানার করজগ্রাম খাঁনপুকুর এলাকার একটি রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ সময় চোরদের কাছ থেকে চুরি হওয়া একটি মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয় বলে জানানো হয়েছে। উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল ও মাইকের সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে।

অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর
blank

নওগাঁর রাণীনগরে তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১ মিনিট আগে