ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রহিমপুরে জামায়াতের মনোনীত প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক

blank

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের রহিমপুর এলাকার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসানের সমর্থনে এক প্রচারমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে আরো সুসংগঠিত করা ও নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি ও সদর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ রোকনউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সভাপতি মোহাম্মদ আসিফ সালমান ফারসী।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী সেক্রেটারি মোঃ দুলাল হোসেন, পৌরসভার যুব বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য সোহরাবুর রহমান নিপু। উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সভাপতি আবদুল কুদ্দুস।

বক্তারা বলেন, পরিবর্তন ও উন্নত সমাজ গঠনে সংগঠনভিত্তিক গণসংযোগ অব্যাহত রাখাই আগামী দিনের সাফল্যের পথ তৈরি করবে।

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

রহিমপুরে জামায়াতের মনোনীত প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক

প্রকাশের সময় : ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫