ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৭ এএসপিসহ ৪৯ পরিদর্শক

blank

সাতজন সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা ও ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে বিধি অনুযায়ী অবসরে যাওয়া কর্মকর্তারা অবসরকালীন সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

বাধ্যতামূলক অবসরে যাওয়া সাত এএসপি হলেন—র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপন জারির পর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের বিধান অনুসরণ করে জনস্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

মায়ের শেষ বিদায়ে কারাগার থেকে প্যারোলে রাসেল, পরিবারের জন্য চাইলেন ক্ষমা

৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৭ এএসপিসহ ৪৯ পরিদর্শক

প্রকাশের সময় : ৫৭ মিনিট আগে