ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে হরিপুরে র‍্যালি ও আলোচনা সভা

blank

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। 

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সোহানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল হামিদ।

বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব। ঐক্য ও সহযোগিতাই সমবায়ের মূল শক্তি।

আলোচনা সভা শেষে সমবায়ের সদস্যদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জনপ্রিয় খবর
blank

দেশজুড়ে টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস, গরমের অস্বস্তি কেটে শীতল পরশ

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে হরিপুরে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫