ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ফের সাত দিনের রিমান্ড চায় পুলিশ

blank

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর একই মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চার দিনের রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে পুলিশ জানায়, মামলার ঘটনা সম্পর্কে আসামিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের স্বার্থে তাঁকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাঁকে আদালতে হাজির করা হয়। পরে একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং একই দিন আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এসব মামলায় তাঁর আইনজীবীরা নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় মানিলন্ডারিংয়ের একটি মামলায় রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁকে আলোচ্য হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর কিছুটা সুস্থ বোধ করলে ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। এই মামলায় দিলীপ কুমার আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ২৩ মিনিট আগে