ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন,দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুমকি

blank

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত এবং ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার সড়কজুড়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় কলাপাড়া সিক্সলেন এলাকা থেকে কুয়াকাটা পর্যন্ত আয়োজিত এ মানববন্ধনের উদ্যোগ নেয় কলাপাড়া নাগরিক সমাজ। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। এছাড়া পায়রা সমুদ্রবন্দর, ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা কলাপাড়ায় গড়ে ওঠায় বছরজুড়েই কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকে। কিন্তু মহাসড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই যানজট ও সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।

তাদের দাবি, কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে পর্যটন শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের প্রসার ঘটবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বক্তারা আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা হলে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহিপুর থানাকে উপজেলায় উন্নীত করা, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ এবং বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তারা অভিযোগ করেন, জাতীয় সংসদে ঘোষিত বাজেটে দক্ষিণাঞ্চলের এসব গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য কোনো উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়নি। তাই জনস্বার্থে দ্রুত জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ সংযোজনের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দক্ষিণাঞ্চলের উন্নয়নে ঘোষিত ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—

*কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ।

*কুয়াকাটাকে আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।

*পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা।

*নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

*কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ।

*বরিশাল-ভোলা সেতু নির্মাণ।

*দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পে জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা।

*অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একই দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন ও অন্যান্য শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে।

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে