ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের ইঙ্গিত, মেসির সঙ্গী কে?

blank

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার শুরুর একাদশে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে। অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। গোড়ালির চোট কাটিয়ে হুলিয়ান আলভারেজ ফিরতে পারেন বলে আশাবাদী কোচিং স্টাফ। তবে তিনি পুরোপুরি ফিট না হলে লাউতারো মার্টিনেজই মেসির সঙ্গী হওয়ার সম্ভাবনা বেশি।

রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লাগায় মেদিনার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি না খেলতে পারলে অভিজ্ঞ তাগলিয়াফিকোকেই প্রথম একাদশে দেখা যেতে পারে।

মাঝমাঠে ভারসাম্য আনতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনাও রয়েছে। তিনি খেললে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন, যা আর্জেন্টিনার আক্রমণে বাড়তি গতি যোগ করবে।

এ ছাড়া নিকোলাস গঞ্জালেসও কোচের পরিকল্পনায় রয়েছেন। তিনি একাদশে জায়গা পেলে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হতে পারে। গঞ্জালেসের গতি ও প্রেসিং ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে।

তবে বড় ধরনের কোনো চমক দেওয়ার সম্ভাবনা কম। শেষ মুহূর্তে খেলোয়াড়দের ফিটনেস যাচাই করেই চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে জয়ী দলটিকেই ভিত্তি রেখে কয়েকটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-মিশর ম্যাচ। ফুটবলপ্রেমীদের নজর থাকবে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর দ্বৈরথের দিকে।

জনপ্রিয় খবর
blank

‘মাতৃভূমি অথবা মৃত্যু’: সাহেল জোট সম্মেলনে ট্রাওরের পশ্চিমাবিরোধী বার্তা

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের ইঙ্গিত, মেসির সঙ্গী কে?

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে