ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-পর্তুগালের বিদায়ের পর স্কালোনির বিশেষ বার্তা

blank

এবারের বিশ্বকাপে কোনো দলকেই নিরঙ্কুশ শিরোপার দাবিদার হিসেবে দেখছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, প্রতিটি ম্যাচেই শক্তিশালী দলগুলোকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাই আগের বিশ্বকাপগুলোর মতো এবার কোনো দলকে স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না।

মঙ্গলবার (বাংলাদেশ সময়) রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের আসরটি সব দলের জন্যই কঠিন হয়ে উঠেছে।

তিনি বলেন, “আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। এখানে আর কোনো স্পষ্ট ফেভারিট নেই।”

গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও নকআউট পর্বের প্রথম ম্যাচে কঠিন লড়াই করতে হয়েছে আর্জেন্টিনাকে। কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় পায় স্কালোনির দল।

শুধু আর্জেন্টিনাই নয়, এবারের টুর্নামেন্টে বড় বড় দলগুলোকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে একমাত্র পেনাল্টি গোলের ব্যবধানে হারিয়েছে। স্পেন যোগ করা সময়ের গোলে পর্তুগালকে বিদায় করেছে। অন্যদিকে ব্রাজিল ও পর্তুগাল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এর আগে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। আর উরুগুয়ে গ্রুপ পর্ব পেরোতেই পারেনি।

এসব উদাহরণ তুলে ধরে স্কালোনি বলেন, আগের আসরগুলোর তুলনায় এবারের বিশ্বকাপের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাগজে-কলমে কয়েকটি দলকে ফেভারিট ধরা হলেও মাঠের পারফরম্যান্সে তারা এখনো প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি।

কেন এমন হচ্ছে, সে ব্যাখ্যাও দিয়েছেন আর্জেন্টিনা কোচ। তার মতে, দীর্ঘ মৌসুমের ক্লান্তি, ঘন ঘন ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং ঘাসের মান—সবকিছু মিলিয়ে খেলোয়াড়দের সেরা ফুটবল উপহার দেওয়া কঠিন হয়ে পড়ছে।

তবে নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, “আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে। আমরা চারটি ম্যাচই জিতেছি, যা অবশ্যই ইতিবাচক। তবে জয় পেলেও উন্নতির সুযোগ সব সময়ই থাকে।”

জনপ্রিয় খবর
blank

পল্লী সমৃদ্ধির প্রত্যয়ে তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ব্রাজিল-পর্তুগালের বিদায়ের পর স্কালোনির বিশেষ বার্তা

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে