ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিইউপি ইন্টার ডিপার্টমেন্ট ভলিবল টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন

blank

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ইন্টার ডিপার্টমেন্ট ভলিবল টুর্নামেন্ট ২০২৫–এ আবারও চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ। ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে পরাজিত করে তারা পরপর দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখলো।

৩০ নভেম্বর রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় ভলিবল কোর্টে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনালে ইংরেজি বিভাগের খেলোয়াড়রা শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে। নিখুঁত সার্ভ, দক্ষ সেটিং এবং শক্তিশালী স্পাইকের সমন্বয়ে দলটি পুরো খেলাজুড়ে দর্শকদের মুগ্ধ করে রাখে।

ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউ সি, পিএসসি, এমফিল, পিএইচডি। বিশ্ববিদ্যালয় প্রশাসনএর পক্ষ থেকে রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল রাব্বি আহসান ও ডিন, ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোশাল সায়েন্স ব্রিগেডিয়ার জেনারেল মো: সাহেদুল ইসলামসহ শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ ইংরেজি বিভাগের এই ধারাবাহিক সাফল্যের জন্য অভিনন্দন জানান।

blank
বিজয়ী দলের অধিনায়ক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এটা আমাদের টিমওয়ার্কের জয়। আমরা ভবিষ্যতেও এই সাফল্য ধরে রাখতে চাই।” বিইউপিএর বার্ষিক এই ভলিবল প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের দল অংশ নেয়। এর মধ্যে ইংরেজি বিভাগ পরপর দ্বিতীয়বারের মতো তাদের শক্তিশালী অবস্থান প্রমাণ করল।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ইংরেজি বিভাগে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিইউপি ইন্টার ডিপার্টমেন্ট ভলিবল টুর্নামেন্টে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫