ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের চাপায় নারী নিহত, এতিমখানায় ঢুকে পড়ল বাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 14
blank

যশোরের কেশবপুরে এক পথচারী নারীকে চাপা দিয়ে একটি বাস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী রোকেয়া বেগম (৪৫) উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া। এ সময় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল ৬টার দিকে যাত্রীবিহীন বাসটি যশোরের দিকে যাচ্ছিল। মধ্যকুল উত্তরপাড়া এলাকায় বাসটি সড়কের পাশে থাকা রোকেয়া বেগমকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে থাকা এতিমখানার সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় বাসের চালকের সহকারী মানিক ফকির আহত হন। তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে যান।

এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা জানান, বাসটি মাদ্রাসা ও এতিমখানার সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ক্ষতি করেছে। দুর্ঘটনার সময় সেখানে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী ছিল। তবে সৌভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী আহত হয়নি।

কেশবপুর থানার উপপরিদর্শক মিনারা খাতুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।

জনপ্রিয় খবর

বাসের চাপায় নারী নিহত, এতিমখানায় ঢুকে পড়ল বাস

প্রকাশের সময় : ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬