ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আই.বি.ডব্লিউ.এফ এর উদ্যোগে ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

blank

বাংলাদেশ আই.বি.ডব্লিউ.এফ সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে রোববার (৯ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা শহরের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি এ্যাডভোকেট মোঃ আবু তালেব আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত আমীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের এমপি পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাও. শাহিনুর আলম।

blank

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ-২  (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) এমপি পদপ্রার্থী জননেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, সিরাজগঞ্জ শহর জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক আব্দুল লতিফ  এবং সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আই.বি.ডব্লিউ.এফ এর সিরাজগঞ্জ  জেলা সভাপতি এবং আসন্ন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন খশরু, সহ-সভাপতি পদপ্রার্থী আলাউদ্দিন আজাদসহ অসংখ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত অতিথিগণ আগামীর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থীদের বিজয়ী করতে সকল ব্যবসায়ীদের আহ্বান জানান।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ আই.বি.ডব্লিউ.এফ এর উদ্যোগে ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫