ঢাকা রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের মাথায় কোপানোর ঘটনায় দুজন কারাগারে

blank

সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৮ আগস্ট) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

কারাগারে পাঠানো দুইজন হলেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পিকআপটির পিছু নেয়।

রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি থামানোর চেষ্টা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে এক ব্যক্তি রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পুলিশ জানায়, হামলার পর পিকআপটি ফেলে ডাকাত দলের সদস্যরা হাওরের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

আহত এসআই মো. মোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযানে নামে পুলিশ। শুক্রবার কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় মারুফ আহমদ ও দিদার আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় গ্রেপ্তার দুইজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিরা শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ডাকাত গ্রেপ্তারের সময় পুলিশের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। গ্রেপ্তার দুইজনকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। আদালতের নির্দেশে পরে তাদের কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় খবর
blank

সিলেটে পুলিশের মাথায় কোপানোর ঘটনায় দুজন কারাগারে

সিলেটে পুলিশের মাথায় কোপানোর ঘটনায় দুজন কারাগারে

প্রকাশের সময় : ১০ মিনিট আগে