ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

blank

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র আইনের মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর
blank

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক শাহাবুদ্দিন

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে