ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

blank

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের পাঁচজন যাত্রী এবং ট্রাকের চালক ও হেলপার রয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বরগুনার পাথরঘাটাগামী ‘আলিফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

জনপ্রিয় খবর
blank

সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

প্রকাশের সময় : ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬