ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগে মেসি এক ম্যাচেই গড়তে পারেন ১১টি বিশ্বরেকর্ড

blank

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ফাইনাল শুধুই আরেকটি শিরোপা নির্ধারণী ম্যাচ নয়, লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম ঐতিহাসিক অধ্যায়ও হতে পারে। কারণ ম্যাচটিতে খেললেই কিংবা গোল করলেই একাধিক নজির গড়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হতে পারেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। আর সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলার রেকর্ড এখনো ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।

এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন তিনি। একই সঙ্গে ব্রাজিলের কিংবদন্তি কাফুর তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্বের রেকর্ডেও ভাগ বসাবেন।

স্পেনকে হারিয়ে ট্রফি জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার শিরোপা জয়ের অনন্য নজির স্থাপন করবেন মেসি। পাশাপাশি ব্রাজিল ও ইতালির পর টানা দুই বিশ্বকাপ জেতা তৃতীয় দেশ হবে আর্জেন্টিনা।

গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে। ফাইনালে একটি গোল করলেই বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড নিজের করে নেবেন মেসি। একই সঙ্গে এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি।

আর যদি জোড়া গোল করতে পারেন, তবে এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করা ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হবেন। পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ডেও উঠে আসবেন শীর্ষে।

২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও গোল করতে পারলে তিনি বিশ্বকাপ ইতিহাসের মাত্র ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনালে গোল করার কীর্তি গড়বেন।

সব মিলিয়ে স্পেনের বিপক্ষে এই ফাইনাল শুধু বিশ্বকাপ ট্রফির লড়াই নয়, বরং লিওনেল মেসির জন্য ফুটবল ইতিহাসে নিজের কিংবদন্তিকে আরও উজ্জ্বল করে তোলার এক বিরল সুযোগ।

জনপ্রিয় খবর
blank

কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ, ১৬৩ ধারা জারি

ফাইনালের আগে মেসি এক ম্যাচেই গড়তে পারেন ১১টি বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে