ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী সমৃদ্ধির প্রত্যয়ে তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

blank

পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তাড়াশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম (শশরিফ), পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাবিবর আহমেদ সহ আরো অনেক অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়ন অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, ক্ষুদ্রঋণ সুবিধা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে সফল পল্লী উন্নয়ন উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৪৮ মিনিট আগে