ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের লালপুরে রাতভর পুলিশের অভিযান, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

blank

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৪৫), যুবলীগকর্মী হাফিজুর রহমান (৩৫), উপজেলা যুবলীগের সহসভাপতি ও লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম (৫২) এবং লালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমন আহম্মেদ ওরফে আগুন (২২)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার চারজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরের লালপুরে রাতভর পুলিশের অভিযান, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে