ঢাকা রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

blank

বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় কাউকে সম্মান দিতে পারেন, আবার তা ফিরিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, তিনি অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে: আব্দুল আজিজ এমপি

দেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে