ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, প্রতিশোধের দাবিতে বিক্ষোভ

blank

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে। অনেকের হাতেই ছিল ‘We Will Avenge’ (আমরা প্রতিশোধ নেবোই) লেখা পতাকা।

শেষ বিদায়ের এই আয়োজনে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও প্রকাশ করেন উপস্থিত জনতা। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন এবং খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবি জানান।

রোববার (৫ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, জানাজার পুরো পরিবেশ ছিল গভীর শোক, আবেগ ও উত্তেজনায় ভরপুর। উপস্থিত হাজারো মানুষ বারবার প্রতিশোধের শপথ নেন এবং হত্যার জবাব দেওয়ার আহ্বান জানান।

জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা শোকার্ত মানুষ ও বিভিন্ন প্রতিনিধিদলের উপস্থিতিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা শোক ও রাজনৈতিক আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জনপ্রিয় খবর
blank

‘মাতৃভূমি অথবা মৃত্যু’: সাহেল জোট সম্মেলনে ট্রাওরের পশ্চিমাবিরোধী বার্তা

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, প্রতিশোধের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে