ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের প্রশ্ন: সেতুমন্ত্রীর বক্তব্যে কি চাঁদাকে ‘জাতীয়করণ’-এর ইঙ্গিত?

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • 81
blank

সড়কে পরিবহন খাতের চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

তিনি বলেন, “তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? এভাবে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? বক্তব্যের ব্যাকরণ ও যুক্তি—কোনোটাই পরিষ্কার নয়। শুরুতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, “প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।”

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “সড়কে পরিবহনের যে বিষয়টিকে চাঁদা বলা হয়, আমি সেটাকে সে অর্থে চাঁদা হিসেবে দেখি না। মালিক সমিতি ও শ্রমিক সমিতি রয়েছে—তারা তাদের কল্যাণে এই অর্থ ব্যয় করে। এটা অনেকটা অলিখিত বিধির মতো। চাঁদা বলতে আমি সেটাকেই বুঝি, যেটা কেউ দিতে চায় না বা জোর করে আদায় করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু সঠিকভাবে ব্যবহার হয়, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে তারা সমঝোতার ভিত্তিতেই এই কাজ করে।”

জনপ্রিয় খবর
blank

ঢাবি মিলিনিয়াম ব্যাচের কমিটি গঠন: আহবায়ক করিম সরকার, সদস্যসচিব রিপন

জামায়াত আমিরের প্রশ্ন: সেতুমন্ত্রীর বক্তব্যে কি চাঁদাকে ‘জাতীয়করণ’-এর ইঙ্গিত?

প্রকাশের সময় : ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬