প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রাজশাহীতে পৌঁছালে তাঁকে শাহমখদুম বিমানবন্দরে স্বাগত জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতি রাজশাহীতে আগমন করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান আরএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ বুক অ্যান্ড পাবলিকেশন বিভাগের বিভাগীয় মার্কেটিং অফিসার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) নওগাঁ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক চলনবিল প্রবাহের উপজেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















