ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবিয়াল সাহিত্য পুরস্কার পেলেন সাংবাদিক গাজীউল হাসান খান ও দুই কবি

blank

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস): কবিয়াল সাহিত্য পুরস্কার পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গাজীউল হাসান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ও কবি সুব্রত পাল এবং বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক ও কবি জুনান নাশিত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত ‘কবিয়াল উৎসব-২০২৬’-এ তাঁদের হাতে এ সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলার লোকসংস্কৃতি, কবিগান ও দেশজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে ‘কবিতাই তাড়াবে বৈষম্য’ প্রতিপাদ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

কবিয়াল উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করে গাজীউল হাসান খান বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কবিয়াল ফাউন্ডেশন এ লক্ষ্যেই কাজ করবে। এ দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে পারলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে কবি জুনান নাশিত বলেন, কবিতা অনেক কিছু করতে পারে। বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, কিন্তু সাংস্কৃতিকভাবে দেশ পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংস্কৃতিক পুনর্জাগরণ প্রয়োজন।

তিনি বলেন, যে জাতি সাংস্কৃতিকভাবে যত বেশি উন্নত, সে জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) সরদার তমিজউদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের গভর্নর বাপ্পী সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লিয়াকত আলীসহ অন্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণাগ্রন্থ ‘নজরুলের সাম্যবাদী চেতনা’ এবং মুহাম্মদ ছমিউদ্দীন চিশতীর কাব্যগ্রন্থ ‘রুহের সফর’-এর মোড়ক উন্মোচন করা হয়।

জনপ্রিয় খবর
blank

রাজশাহীতে প্রধান বিচারপতিকে স্বাগত জানালেন আরএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার

কবিয়াল সাহিত্য পুরস্কার পেলেন সাংবাদিক গাজীউল হাসান খান ও দুই কবি

প্রকাশের সময় : এক ঘন্টা আগে