ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

blank

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কার্যালয়ের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার কিছুক্ষণ পর বিএনপি কার্যালয়ের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং আশপাশেও কেউ অবস্থান করছিলেন না। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

ঘটনার খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতারাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাত ১২টার পর দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কার্যালয়টি বন্ধ থাকায় এবং সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

জনপ্রিয় খবর
blank

শ্রমিকদের ওপর হামলার জেরে চুয়াডাঙ্গায় সব রুটে বাস চলাচল বন্ধ

খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে