ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কবে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা?

blank

জর্জিনা রদ্রিগুয়েজের সঙ্গে দীর্ঘদিন প্রেম করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ বছর তারা একত্রে থাকছেন। তাদের পাঁচ সন্তানের পরিবার। তবে এই জুটি এখনো বিয়ে করেননি।

রোনালদো জর্জিনাকে চলতি বছরের আগস্ট মাসে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি। জানা গেছে, সেটির পরিকল্পনাও সেরে রেখেছেন তারা।

অবশেষে জানা গেল, কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে রোনালদো-জর্জিনা।

পর্তুগিজ গণমাধ্যমের সূত্রমতে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করবেন রোনালদো-জর্জিনা। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে। আর অভ্যর্থনা হবে মাদেইরার বিলাসবহুল এক হোটেলে।

ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য যে আংটি কিনেছেন তাতে খরচ করেছেন বিশাল অর্থ। জানা গেছে, প্রায় ১৫ লাখ পাউন্ড মূল্যের হীরকখচিত আংটি জর্জিনাকে দেন রোনালদো।

জনপ্রিয় খবর
blank

ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়: তৃণমূল থেকে তারকা তৈরির মহাপরিকল্পনা

কবে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা?

প্রকাশের সময় : ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫